২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা ব্যাংকের ধোলাইখাল শাখায় আগুন

রাজধানীর গেণ্ডারিয়ায় যমুনা ব্যাংকের ধোলাইখাল শাখায় রোববার বিকেলে এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 04:40 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়ায় যমুনা ব্যাংকের ধোলাইখাল শাখায় রোববার বিকেলে এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়। দমকল সদর দপ্তরের স্টাফ অফিসার সেলিনা বেগম জানান, বিকেল ৪টার দিকে গেণ্ডারিয়ার ১১৯/বি/১ নিউ ডিস্টিলারি রোডে যমুনা ব্যাংকের ধোলাইখাল শাখার জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকেল পৌনে ৫টার দিকে দমকম কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ছয়তলা ভবনটির দোতলারই শুধু ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২২৪০ ঘ.