ঝিনাইদহ, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে রোববার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
এর মধ্যে আব্দুর রশিদ ও ইসরাইল হোসেন নামের দু'জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ জনকে নেওয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, গভীর নলকূপ চালানোর মাধ্যমে আয়-ব্যয়ের হিসাব নিয়ে সাবান ও মনিরুজ্জামান গ্র"পের মধ্যে বিরোধ চলছিল।
তিনি বলেন, সকাল ৭টার দিকে গ্রামের সংশ্লিষ্ট লোকজন আয়-ব্যয়ের হিসাব করতে বৈঠকে বসে। এ সময় উভয় গ্র"পের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয়। তারপর দু'দল ঢাল, ফালা, রামদা, লাঠিসোটা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24