২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার আপিল শুনানির বেঞ্চ গঠন

বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। এ জন্য রোববার আপিল বিভাগের পাঁচ বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন। সোমবার থেকে শুরু হবে শুনানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 08:50 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। এ জন্য রোববার আপিল বিভাগের পাঁচ বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন। সোমবার থেকে শুরু হবে শুনানি। নবগঠিত বেঞ্চের বিচারপতিরা হলেন- মো. তাফাজ্জাল ইসলাম, মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। আপিল বিভাগের সোমবারের কার্যতালিকায় সকাল সাড়ে ৯টায় তিন নম্বর আদালতের এক নম্বর ক্রমিকে বঙ্গবন্ধু হত্যা মামলাটির আপিল অন্তর্ভুক্ত করা হয়েছে। আপিল বিভাগে বর্তমানে বিচারপতির সংখ্যা ১১। গত ১৭ আগস্ট চারজনকে নিয়োগ দেওয়ার পর এ সংখ্যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০ জনকে আসামি করে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ নভেম্বর বিচারিক আদালত ওই মামলার রায়ে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। আপিল বিভাগের নতুন বেঞ্চ গঠনের পর মামলাটিতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, "আপিল বিভাগের বেঞ্চ গঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হলো। কাল থেকে শুনানি শুরু করা যাবে।" এ মামলার সংক্ষিপ্তসার আপিল বিভাগে জমা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে স