২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় আনসারের গুলিতে ছিনতাইকারী নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শনিবার রাতে আনসারের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত রাসেল (২৫) চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বলে পুলিশ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 07:11 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শনিবার রাতে আনসারের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। নিহত রাসেল (২৫) চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী বলে পুলিশ জানায়। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, রাত সাড়ে ১১টায় রাসেলের নেতৃত্বে একদল ছিনতাইকারী রূপায়ন হাউজিং প্রজেক্ট এলাকায় একটি গাড়ি ছিনতাই করার চেষ্টা করলে কর্তব্যরত আনসাররা বাধা দেয়। এর এক পর্যায়ে আনসারের গুলিতে রাসেল ঘটনাস্থলে নিহত হয়। চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী রাসেলের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১২ ঘ.