২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবান সীমান্তে মিয়ানমারের কাঁটাতারের বেড়া নির্মাণ চলছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার তার ভূ-খণ্ডে কয়েকদিন ধরে কাঁটাতারের বেড়া তৈরি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

বান্দরবান, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার তার ভূ-খণ্ডে কয়েকদিন ধরে কাঁটাতারের বেড়া তৈরি করছে। গত বছরের নভেম্বরে তেল গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের সমুদ্রসীমায় মিয়ানমারের জাহাজের অনুপ্রবেশের সময় তারা বান্দরবান সীমান্তে বেড়া তৈরির কাজ শুরু করে। ওই সময় নাইক্ষ্যংছড়িসহ ওই এলাকার সীমান্তে দুপক্ষই শক্তি বৃদ্ধি করে। তখন বেড়া তৈরির কাজ বন্ধ হয়ে যায়। চলতি বছরের জুলাই মাসে আবার বেড়া নির্মাণ করলে বাংলাদেশ প্রতিবাদের মুখে কাজ বন্ধ রাখে নাসাকা। নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাইল আহমদ জানান, মিয়ানমারের নাসাকা বাহিনী দীর্ঘদিন ধরে তাদের সীমান্তের অভ্যন্তরে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ চালিয়ে আসছে। কিছুদিন আগে বাংলাদেশ সরকারের প্রতিবাদ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলে তারা কাজ বন্ধ রাখে। এখন আবারও শুরু করেছে। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, মিয়ানমার তাদের সীমান্তের ১০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করছে বলে তিনি স্থানীয় প্রশাসন থেকে জেনেছেন। মিয়ানমার তার সীমানায় বেড়া নির্মাণ করছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীপক বড়