২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাস ধর্মঘট প্রত্যাহার

বরিশালের অভ্যন্তরীণ রুটে শুক্রবার বিকলে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। চলন্ত বাসে বিচার বিভাগীয় দুজন হাকিমের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দুই পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় শুক্রবার বিকেলে আকস্মিকভাবে বাস ধর্মঘটের ডাক দেয় বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোর শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2009, 06:42 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

বরিশাল, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের অভ্যন্তরীণ রুটে শুক্রবার বিকলে ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকালে থেকে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে। চলন্ত বাসে বিচার বিভাগীয় দুজন হাকিমের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দুই পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় শুক্রবার বিকেলে আকস্মিকভাবে বাস ধর্মঘটের ডাক দেয় বরিশালের অভ্যন্তরীণ রুটগুলোর শ্রমিকরা। রাতে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিকরা। বরিশাল জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ১১টার দিকে রূপাতলীতে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়। বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।" ধর্মঘটের কারণে বরিশালের সঙ্গে পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের ছয় জেলার ১৯টি রুটের বাস চলাচল বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৩০ ঘ.