২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পানিতে ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু

শিক্ষা সফরে গিয়ে পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত অভিষেক দত্ত (২২) কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 03:32 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিক্ষা সফরে গিয়ে পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম মেডিকেল কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। মৃত অভিষেক দত্ত (২২) কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। অভিষেক লোহাগাড়া থানার সুখছড়ি এলাকার রঞ্জন দত্তের ছেলে। নগরীর বাকলিয়ায় ডিসি রোডে তিনি বাবা-মার সঙ্গে থাকতেন। শিক্ষা সফরে যাওয়া অভিষেকের সহপাঠী জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ থানার রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিক্ষা সফরের নির্ধারিত জরিপ কাজ শেষে হ্নীলা ইউনিয়নে এক বাড়ির পুুকুরে গোসল করতে নামেন অভিষেক। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে সহপাঠীরা পুকুরে নেমে তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান আগেই তার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে স্বজনরা তার লাশ গ্রামের বাড়ি নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এএনএস/এসএইচ/২১৩২ ঘ.