২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ.লীগ-যুবলীগ সংঘর্ষে পাঁচজন আহত

রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব এবং চাঁদাবাজি নিয়ে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া, পাণ্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 12:08 PM

রংপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলা সদরে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব এবং চাঁদাবাজি নিয়ে শুক্রবার সকালে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া, পাণ্টা ধাওয়া ও সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের নাম জানা যায়নি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা হজরত আলী এবং যুবলীগের উপজেলা আহ্বায়ক হাবিবুর রহমানের মধ্যে বাসস্ট্যান্ডের কর্তৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে । শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪১ ঘ.