২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়াখেলার অভিযোগে জামালপুরে পাঁচজন গ্রেপ্তার

জুয়াখেলার অভিযোগে জামালপুরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 06:55 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

জামালপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়াখেলার অভিযোগে জামালপুরে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মাদারগঞ্জ উপজেলার মিলনবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাহফুজুল হক। গ্রেপ্তারকৃতরা হলেন- সালাউদ্দিন, মমতাজ, বেলাল, আব্দুল মান্নান ও কালু মিয়া। র‌্যাব কর্মকর্তা মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিলন বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বাজারে জুয়া ও অশ্লীল নাচ চালাচ্ছিল।" র‌্যাব নাচ ও জুয়ার প্যান্ডেলও গুঁড়িয়ে দিয়েছে। গ্রেপ্তার পাঁচজনকে মাদারগঞ্জ থানায় সোপর্দ করেছে র‌্যাব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৫ ঘ.