২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রসফায়ার'র বিরুদ্ধে সুইডেনে প্রবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ করেছে সুইডেনে প্রবাসী শিক্ষার্থীরা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন উপসালা ইউনিভার্সিটি সফরের সময় বৃহস্পতিবার বিকালে তারা বিক্ষোভ দেখায়। সুইডেন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

মারুফ মল্লিক সুইডেন থেকে ফালুন (সুইডেন), অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদ করেছে সুইডেনে প্রবাসী শিক্ষার্থীরা। জাতিসংঘ মহাসচিব বান কি মুন সুইডেনের উপসালা ইউনিভার্সিটি সফরের সময় বৃহস্পতিবার বিকালে তারা বিক্ষোভ দেখায়। কোপেনহেগেনে আসন্ন জলবায়ু সম্মেলন নিয়ে সুইডিশ প্রধানমন্ত্রী ফ্রেডরিখ রেইনফেল্ডের সঙ্গে আলোচনায় জাতিসংঘ মহাসচিব সুইডেনে আসেন। উপসালা ইউনিভার্সিটির আমন্ত্রণে ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বক্তৃতা দেন তিনি। জাতিসংঘ মহাসচিব উপসালা ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার সময় বেশ কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী একটি ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ করে। ব্যানারে লেখা ছিল- 'জাতিসংঘ, বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ কর।' বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। যদিও সরকারের তরফে তা অস্বীকার করা হচ্ছে। মানবাধিকার সংগঠন অধিকার এক পরিসংখ্যানে জানায়, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৭ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। স্টকহোম ইউনিভার্সিটিতে গবেষণারত সাংবাদিকতার শিক্ষার্থী আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে একটি কার্যকর বিচার ব্যবস্থা বহু দশক ধরে কাজ করছে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই ন্যায়সঙ্গত নয় এবং তা সম্পূর্ণ আইনের শাসন ও গণতন্ত্র পরিপন্থী।" জাতিসংঘ মহাসচিব বিষয়টিতে নজর দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও দাবি করেন তিনি। আনোয়ার বলেন, "আদালতে দোষী প্রমাণিত হওয়ার আগে কেউই অপরাধী নয়। সমাজ বিভিন্নভাবে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলে অপরাধের দিকে ঠেলে দেয়। তাই বিচার প্রক্রিয়া সম্পন্ন না করে কাউকে হত্যা করা হলে সমাজ তার দায় এড়াতে পারে না।" "বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জাতিসংঘ ঘোষিত সার্বজনীন মানবাধিকার সনদ-১৯৪৮ এর সরাসরি লঙ্ঘন", বলেন তিনি। স্টকহোম ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আরেক শিক্ষার্থী মাহতাব শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিচার বর্র্হির্ভূত হত্যাকাণ্ড কখনোই সমাজ থেকে অপরাধের মূলোৎপাটন করতে পারে না।" উপসালা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ায়েদুল হক আশা প্রকাশ করেন, সরকার শিগগিরই 'ক্রসফায়ার'র নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিয়ে তাদের নির্বাচনী অঙ্গিকার পূরণ করবে। বান কি মুন উপসালা ইউনিভার্সিটিতে জাতিসংঘের সাবেক মহাসচিব দাগ হামারশোল্ডের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালনকারী হামারশোল্ড উপসালার বাসিন্দা ছিলেন। চরমপন্থীদের দমনে বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাসখানেক ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এতে শুধু কুষ্টিয়া জেলায়ই এক মাসে ২০ জনের বেশি ব্যক্তি কথিত বন্দুকযুদ্ধে মারা যায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু স