২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিভি লটারি ২০১১ এর রেজিস্ট্রেশন শুরু শুক্রবার

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি প্রোগ্রাম ২০১১ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় দুপুর দুইটা (বাংলাদেশ সময় রাত একটা) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিভি লটারি প্রোগ্রামের কর্মকর্তা ডনি ফিলিপ এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 08:53 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

শিহাবউদ্দিন কিসলু, নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্ক, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি প্রোগ্রাম ২০১১ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় দুপুর দুইটা (বাংলাদেশ সময় রাত একটা) মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক সংবাদ সম্মেলনে ডিভি লটারি প্রোগ্রামের কর্মকর্তা ডনি ফিলিপ এ ঘোষণা দেন। এক প্রশ্নের জবাবে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের নাগরিকরা ডিভি লটারি প্রোগ্রাম ২০১১ এ অংশ নিতে পারবেন। এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। ডিভি লটারি ২০১১ এ রেজিস্ট্রেশনের সময়সীমা- যুক্তরাষ্ট্র সময় ২ অক্টোবর দুপুর ১২ টা থেকে ৩০ নভেম্বর দুপুর ১২ টা পর্যন্ত (যুক্তরাষ্ট্র সময়)। রেজিস্ট্রেশনের জন্য http://www.dvlottery.state.gov/ এই ওয়েব ঠিকানায় লগ-ইন করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএইচ/এইচএ/০২৪৭ঘ.