২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীরচরে যুবকের লাশ উদ্ধার, যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ ২

রাজধানীর কামরাঙ্গীরচরের এক কাঁচাবাজার থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন ওরফে কানা আবুল (২২) হাজারীবাগ এলাকার সন্ত্রাসী জহির গ্র"পের চিহ্নিত সদস্য বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীরচরের এক কাঁচাবাজার থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবুল হোসেন ওরফে কানা আবুল (২২) হাজারীবাগ এলাকার সন্ত্রাসী জহির গ্র"পের চিহ্নিত সদস্য বলে পুলিশ জানিয়েছে। এদিকে বিকেলে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দুই যুবককে গুলি করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আবুলের লাশ কামরাঙ্গীরচর রনি মার্কেট কাঁচাবাজারের টিনশেডের দোতলার একটি সিঁড়ি ও রান্নাঘরের মাঝামাঝি পড়ে ছিল। তার শরীরে আনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।" এ ঘটনায় জড়িত সন্দেহে জাভেদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে তিনি জানান। পুুলিশ কর্মকর্ত শফিকুল আরও বলেন, "আবুল হাজারীবাগ এলাকার সন্ত্রাসী জহির গ্র"পের চিহ্নিত সদস্য ছিল। তবে তাকে কেন হত্যা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।" যাত্রাবাড়ীতে দুই যুবক গুলিবিদ্ধ যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মীর হাজিরবাগ এলাকায় হাজী মোহাম্মদ মহসিন খান (৩২) ও তার খালাতো ভাই কাজী শিমুলকে (২৯) গুলি করে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। তিনি বলেন, "তারা দুই জন মোটরসাইকেল নিয়ে মীর হাজিরবাগ খালপাড় রোডে নামার সময় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গুলি চালায়। সন্ত্রাসীরা প্রথমে শিমুলকে ও পরে মহসিনকে গুলি করলে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।" এসআই এজাজুল জানান, মহসিনের ডান পায়ের হাঁটুর নীচে ২টি, বাম চোখে ১টি গুলি ও বুকের বাম পাশে ১টি গুলি বিদ্ধ হয়েছে। আর শিমুলের ডান পায়ের উরুতে ১টি গুলি লেগেছে। আহত শিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদরঘাট এলাকায় খান ক্লথ স্টোর নামে মহসিনদের একটি ব্যাবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কয়েকদিন আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল। "মনে হচ্ছে, চাঁদা না দেওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে", বলেন তিনি। আহত মহসিন ও শিমুলের বাসা সূত্রাপুরের বানিয়ানগর এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এজে/এইচএ/২০৪৩ ঘ.