২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে মিয়ানমারের ১৪ নাগরিক আটক

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার বিভিন্ন পাড়া থেকে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে পুলিশ। এরা সে দেশের রোহিঙ্গা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2009, 11:14 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

বান্দরবান, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার বিভিন্ন পাড়া থেকে মিয়ানমারের ১৪ নাগরিককে আটক করেছে পুলিশ। এরা সে দেশের রোহিঙ্গা মুসলামান। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আলীকদম থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বৃহস্পতিবার দুপুরে জানান, উপজেলার আমতলী, পানবাজার, সবুরঘোনা, পূর্ব পালং ও দক্ষিণ পালং এলাকায় অভিযান চালিয়ে এই ১৪ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আলীকদমে অনুপ্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করছিল বলে জানান আবদুল আউয়াল। তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১৫ রাইফেলস ব্যাটালিয়ন কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে তাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে। আটককৃতরা হলেন- জাহিদ হোসেন (৪৫), রহমত মাঝি (৪৭), শহীদুল বাসার (২০), আমির হামজা (১৯), আবদুল কাশেম (২০), আবদুল হাকিম (২২), মোঃ রহমত (১৮), হোসেন মিয়া (৪০), আবদুল কাদের (৩৮), ইয়াসিন মোল্লা (২৫), নবী হোসেন (৩৬), রহমত উল্লাহ (১৮), আইয়ুব হোসেন এবং ইয়াসিন (৪০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭১৪ ঘ.