বইমেলার জন্য প্রস্তুত বাংলা একাডেমী
একুশে বইমেলা রোববার শুরু হতে যাচ্ছে। বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "এটা শুধু বইমেলা নয়, বাংলাদেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসবও বটে।"
