২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাত্মা গান্ধীর ৬১তম মৃত্যুবার্ষিকীতে ঢাবিতে স্মরণ সভা

মহাত্মা গান্ধীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগ শুক্রবার এক স্মরণ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভারতের ডেপুটি হাইকমিশনার মুক্তা ডি তোমার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 04:43 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মহাত্মা গান্ধীর ৬১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগ শুক্রবার এক স্মরণ সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ভারতের ডেপুটি হাইকমিশনার মুক্তা ডি তোমার। মুক্তা ডি তোমার মহাত্মা গান্ধীর আদর্শ ও মূল্যবোধের ওপর আলোকপাত করে বলেন, "আজকের বিশ্ব সন্ত্রাসবাদের যে ভয়াবহতা মোকাবিলা করছে তার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধীর নৈতিক মূল্যবোধ এখনও তাৎপর্যপূর্ণ।" তিনি আরো বলেন, "সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর কোন যুক্তি আক্ষরিক অর্থেই নেই এবং কোন ধর্মই তা সমর্থন বা অনুমোদন করে না।" এতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/টিআর/এসকে/২২৪২ঘ.