২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাশ্বেতা দেবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন।

প্রখ্যাত লেখিকা ও মানবাধিকারকর্মী মহাশ্বেতা দেবী শুক্রবার সন্ধ্যায় সুধাসদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ছবিমেলা-৫ এর প্রধান অতিথি হিসেবে মহাশ্বেতা দেবী ঢাকায় এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 02:34 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রখ্যাত লেখিকা ও মানবাধিকারকর্মী মহাশ্বেতা দেবী শুক্রবার সন্ধ্যায় সুধাসদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। দৃক আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ছবিমেলা-৫ এর প্রধান অতিথি হিসেবে মহাশ্বেতা দেবী ঢাকায় এসেছেন। সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মহাশ্বেতা দেবীকে নিজের লেখা কয়েকটি বই উপহার দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ তথ্য সচিব মাহবুবুল হক শাকিল। উপ তথ্য সচিব জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে উন্নত ও সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হবে বলে এসময় আশা প্রকাশ করেন মহাশ্বেতা দেবী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২০৩২ঘ.