২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের 'সত্যিকারের' বিচারের পক্ষে বিএনপি

রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নয়, 'সত্যিকারভাবে' যুদ্ধাপরাধীদের বিচার করলে বিএনপি এর বিপক্ষে নয়। শুক্রবার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। সকালে সাংবাদিকদের তিনি বলেন,'' যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে আমরা নীতিগতভাবে সমর্থন করি। এখানে কারো আপত্তি থাকার কথা নয়। তবে রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবে বিচার করা হলে আমরা তার বিপক্ষে নই।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 08:28 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে নয়, 'সত্যিকারভাবে' যুদ্ধাপরাধীদের বিচার করলে বিএনপি এর বিপক্ষে নয়। শুক্রবার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা বলেন। সকালে সাংবাদিকদের তিনি বলেন,'' যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে আমরা নীতিগতভাবে সমর্থন করি। এখানে কারো আপত্তি থাকার কথা নয়। তবে রাজনৈতিকভাবে নয়, সত্যিকারভাবে বিচার করা হলে আমরা তার বিপক্ষে নই।'' বৃহস্পতিবার জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। নবম সংসদের বেসরকারি সদস্য দিবসে সরকারি দল আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদের উত্থাপিত 'যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের উদ্যোগ গ্রহন ' শিরোনামের এ প্রস্তাব গৃহীত হয় সর্বসম্মতভাবে। শুক্রবার পুরান ঢাকার আর্মানিটোলায় নিজের বাসা থেকে মানিকগঞ্জ যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন,'' যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে এদেশের কোনো মানুষেরই আপত্তি থাকার কথা নয়। তবে এটা খুব পুরনো বিষয়, বিচারটা আগেই হওয়ার কথা ছিল। মুক্তিযুদ্ধের পর যাদের হাতে দেশ শাসনের ভার ছিল, বিচারটা তাদেরই করার কথা। '৯৬ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন কেন এ বিচার করেনি, এটা তারাই বলতে পারবে।'' যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ যাতে হয়, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়- সে বিষয়ে সর্তক থাকা দরকার