২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সপ্তাহব্যাপী সুলতান মেলা ১৬ মার্চ শুরু

আগামী ১৬ থেকে ২২ মার্চ নড়াইলের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠানে ১১টি উপ-কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। সভায় সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠানের এ তারিখ নির্ধারণ ও কমিটি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 05:15 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

নড়াইল, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৬ থেকে ২২ মার্চ নড়াইলের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে মেলা অনুষ্ঠানে ১১টি উপ-কমিটি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মেলা আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তুতি সভা হয়। সভায় সপ্তাহব্যাপী মেলা অনুষ্ঠানের এ তারিখ নির্ধারণ ও কমিটি করা হয়। জেলা প্রশাসক মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- অধ্যাপক মুন্সী হাফিজুর রহমান, সুবাস চন্দ্র বোস, হেমায়েত উল্লাহ হিরু, হাসানুজ্জামান, মলয় কুমার কুণ্ডু, আবদুর রশিদ মন্নু, কাজী হাফিজুর রহমান, শরফুল আলম লিটু প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৪ ঘ.