ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃহস্পতিবার ভোরে সাড়ে পাঁচটার দিকে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক ছয়।
ঢাকা আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল রাজধানী ঢাকা থেকে ১৫৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায়। ভোর ৫টায় ৩৪ মিনিট ৫৭ সেকেন্ডে ভূকম্পন অনুভূত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহের প্রতিনিধি জানান, জেলার বিভিন্নস্থানে ভূ-কম্পন অনুভূতি হলেও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24