২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আবারও বার্ড ফ্লু, পাঁচ শতাধিক হাঁস-মুরগি নিধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরাম কুটি গ্রামে আবারও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওই গ্রামের ৫৯০টি হাঁস, মুরগি, কবুতর ও ঘুঘু নিধন এবং ২১টি মুরগির ডিম নষ্ট করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 02:15 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

কুড়িগ্রাম, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশুরাম কুটি গ্রামে আবারও বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ওই গ্রামের ৫৯০টি হাঁস, মুরগি, কবুতর ও ঘুঘু নিধন এবং ২১টি মুরগির ডিম নষ্ট করা হয়। এক বছর সময়ের মধ্যে জেলায় প^াঁচবার বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় পশু সম্পদ বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। জেলা পশু সম্পদ কর্মকর্তা নজমুল হক জানান, ভূরুঙ্গামারীর পরশুরাম কুটি গ্রামের মনছের আলীর বাড়িতে মঙ্গলবার হটাৎ দু'টি মুরগি মারা যায়। মুরগি দু'টি মঙ্গলবার কুড়িগ্রাম পশু সম্পদ অফিস এবং বুধবার গাইবান্ধা পশু সম্পদ গবেষণাগারে পরীক্ষা করলে বার্ড ফ্লু পজেটিভ পাওয়া যায়। তিনি বলেন, "মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত এক নিধন অভিযানে এ গ্রামের ৩১টি পরিবারের ৫২৩টি দেশি মুরগি, ৪৬টি হাঁস, ২০টি কবুতর, ১টি ঘুঘু নিধন এবং ২১টি মুরগির ডিম নষ্ট করা হয়।" নাজমুল হক জানান, জেলা পশু সম্পদ বিভাগের ১০ সদস্যের একটি টিম এ নিধন কার্যক্রম পরিচালনা করে। এদিকে কুড়িগ্রামে বার বার বার্ড ফ্লু'র বিস্তারে পশু সম্পদ এবং স্বাস্থ্য বিভাগ উদ্বেগ প্রকাশ করেছে। এর কারণ অনুসন্ধানে শুক্রবার থেকে বিশেষজ্ঞ টিম কাজ শুরু করবে বলে পশু সম্পদ বিভাগ জানায়। জেলা পশু সম্পদ কর্মকর্তা জানান, গত এক বছরে কুড়িগ্রাম জেলায় পাঁচ দফা বার্ড ফ্লু সংক্রমণ ঘটেছে। প্রথম দেখা দেয় গত বছর ৩ জানুয়ারি কুড়িগ্রাম পৌরসভার নিলারাম গ্রামে। এরপর ৮ ডিসেম্বর পৌরসভার নাজিরার বালাটারী গ্রামে। রাজারহাট উপজেলার আমতলী গ্রামে দেখা দেয় ২৪ ডিসেম্বর। চলতি বছর ১৪ জানুয়ারি কুড়িগ্রাম সদরের চর সিতাইঝাড় মণ্ডল পাড়া গ্রামে। গত বছর জানুয়ারি থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত এক বছরে পাঁচ দফায় প্রায় তিন হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, "দফায় দফায় বার্ড ফ্লু সংক্রমণে আমরা উদ্বিগ্ন।" বিষয়টি অনুসন্ধানে শুক্রবার ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল কুড়িগ্রামে আসার কথা রয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৩ ঘ.