২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে প্রথম সারির ৪টি আসন দিলেন স্পিকার

প্রধান বিরোধী দল বিএনপিকে হাতের বাঁ দিকের প্রথম সারিতে ৪টি আসন দিয়ে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করেছেন স্পিকার আব্দুল হামিদ। এছাড়া বিরোধীদলীয় সাংসদদের জায়গায় দুইজন মন্ত্রীকে আসন দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 09:09 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধান বিরোধী দল বিএনপিকে হাতের বাঁ দিকের প্রথম সারিতে ৪টি আসন দিয়ে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাস করেছেন স্পিকার আব্দুল হামিদ। এছাড়া বিরোধীদলীয় সাংসদদের জায়গায় দুইজন মন্ত্রীকে আসন দেওয়া হয়েছে। (আরো তথ্যসহ) স্পিকার আব্দুল হামিদ এ বিষয়ে বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারি দল তিনটির বেশি আসন দিতে অনড় ছিল। আর বিরোধীদল বিএনপি ৯টি আসনই চাচ্ছিল। এ অবস্থায় আমি প্রধান বিরোধী দল বিএনপিকে চারটি আসন দিয়েছি।" তিনি জানান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির অলি আহমেদকে স্পিকারের বাঁ দিকের প্রথম সারির আগের আসনই দেওয়া হয়েছে। আব্দুল হামিদ বলেন, "বিএনপির সাংসদদের বাঁ দিকের পেছনের সারিতে সরিয়ে মুজিবুর রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জি এম কাদের ও দিলীপ বড়