মানিকগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে প্রায় ১৪ ঘন্টা বন্ধ থাকার পর বুধবার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া অফিসের সহকারী ব্যবস্থাপক অর্পণ কুমার চন্দ জানিয়েছেন, ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে দেড় হাজারের মতো যানবাহন আটকা পড়েছিল।
হাজার হাজার যাত্রী ঘাটে আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন।
ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত পৌনে ন'টায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এসকে/১২০৮ঘ.
bdnews24