ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো.জাকির হাসানকে সেনাবাহিনীতে ফেরত নেওয়া হয়েছে।
মঙ্গলবার এব্যাপারে এক আদেশ জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান তিন বছর তিন মাস আগে কারা মহাপরিদর্শকের দায়িত্ব নেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাকির হাসান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি নিজেও শুনেছেন। তবে তখনো হাতে কোনো নির্দেশ পাননি।
অন্য একটি সূত্র জানায়, আরেক আদেশে ব্রিগেডিয়ার জেনারেল পদের অন্য এক কর্মকর্তাকে জাকির হাসানের স্থলাভিষিক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/০০০২ঘ.
bdnews24