ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জার্মান পররাষ্ট্র সচিব রাইনার্ড সিলবারবার্গ দুই দিনের সফরে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা এসেছেন।
ঢাকায় জার্মান দূূূতাবাসের একজন মুখপাত্র মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিলবারবার্গ বাংলাদেশ-জার্মানি পররাষ্ট্র দপ্তরের আলোচনায় প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ঢাকা এসেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে এই আলোচনা অনুষ্ঠিত হবে।"
মুখপাত্র জানান, সিলবারবার্গ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করবেন।
জার্মান পররাষ্ট্র সচিব বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গেও সাক্ষাত করবেন।
আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।
বাংলাদেশের রপ্তানি বাজারের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ জার্মানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/এসকে/২৩৩৮ঘ.
bdnews24