ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--একেএম শামীম চৌধুরী ও মোহাম্মদ আখতারুজ্জামান সর্বসম্মতিক্রমে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সংগঠনের এক বিবৃতিতে একথা জানানো হয়।
আগামী দু'বছরের জন্য নির্বাচিত কমিটির অন্য নির্বাহীরা হলেন- সহ-সভাপতি এমএ হালিম ও মো. জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ ও মো. নিজামুল কবীর, কোষাধ্যক্ষ স ম গোলাম কিবরিয়া, সাংগঠনিক ও আন্তঃসার্ভিস সচিব মুন্সি জালাল উদ্দিন, দপ্তর সচিব মো. বজলুর রহমান, মুদ্রণ, প্রকাশনা ও প্রশিক্ষণ সচিব মো. মোফাকখারুল ইকবাল, কল্যাণ, ক্রীড়া ও সংস্কৃতি সচিব মোস্তফা কামাল পাশা।
এছাড়া কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- তছির আহাম্মদ, সুরথ কুমার সরকার, মো. এনামুল হক, মো. সরওয়ার আলম, এএম মোতাহের হোসেন, ফেরদৌসী বেগম ও মো. মমিনুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৯৫১ঘ.
bdnews24