২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার জন্য কয়েকটি রাস্তা বন্ধ থাকবে

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্যে কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। প্রতিবছর টঙ্গির তুরাগ নদীর পাড়ে বসা ইজতেমায় কয়েক লাখ লোকের সমাগম ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা জানুয়ারী ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুক্রবার থেকে শুরু হতে যাওয়া বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াতের জন্যে কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে। প্রতিবছর টঙ্গির তুরাগ নদীর পাড়ে বসা ইজতেমায় কয়েক লাখ লোকের সমাগম ঘটে। পুলিশ সদর দপ্তরের জানিয়েছে, ইজতেমা চলাকালে ৩০ জানুয়ারী থেকে ১ ফেব্র"য়ারী সন্ধা ৬টা রাজধানীর পর্যন্ত প্রগতি সরণি থেকে গাজীপুর চৌরাস্তা, আবদুল্লাহপুর আশুলিয়া সড়ক, মিরপুর মাজার রোড থেকে বেড়িবাধ সড়ক এবং পল্লবী ইস্টার্ণ হাউজিং থেকে বেড়িবাধ সড়ক বন্ধ থাকবে। এ সময়ে ঢাকা সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী সাধারণ যানবাহন টঙ্গী মারকুল স্টেশন ও যাত্রাবাড়ী সড়কে চলাচল করতে পারবে। ইজতেমায় আগত মুসল্লি, উত্তরার বাসিন্দা, বিমান যাত্রী ও ক্রু, ফায়ারসার্ভিস ও অ্যাম্বুলেন্স, নিরাপত্তা বাহিনীর গাড়ি ছাড়া অপরদেরকে বিমানবন্দর সড়কের পরিবর্তে মিরপুর সাভার সড়ক ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। যারা পায়ে হেঁটে ইজতেমাস্থলে যাবেন, তাদের টঙ্গি ব্রিজ ব্যবহারের বদলে নদীর উপরে তৈরী সাতটি ভাসমান বেইলি ব্রিজ ও কামারপাড়া ব্যবহার করে যেতে হবে। গাজীপুর ও ঢাকায় পার্কিং এর জন্যে বেশকিছু স্থান নির্ধারণ করে দেয়া হয়েছে। মুসল্লিদের বহনকারী গাড়িগুলো বিভাগওয়ারী নির্ধারিতস্থানে ও অন্য সকল গাড়ী নির্ধারিত স্থানে পার্কিং করতে হবে। এর বাইরে অবৈধভাবে গাড়ি পার্কিং করা হলে তা অপসারণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০২৪ ঘ.