২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরির ঘটনায় রেলের কোনও নথি খোয়া যায়নি: তদন্ত কমিটি

রাজধানীতে রেল ভবনে চুরির ঘটনায় কোনও নথি খোয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি। রোববার চার সদস্যের তদন্ত কমিটি রেলের মহাপরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে ১৪৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে কোনও নথি চুরির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান প্রকৌশলী হাবিব আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 05:25 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

ঢাকা জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীতে রেল ভবনে চুরির ঘটনায় কোনও নথি খোয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে তদন্ত কমিটি। রোববার চার সদস্যের তদন্ত কমিটি রেলের মহাপরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেনের কাছে ১৪৩ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে কোনও নথি চুরির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কমিটির প্রধান প্রকৌশলী হাবিব আহমেদ। গত ১৮ জানুয়ারি প্রায় যুগপৎ ঢাকায় রেল ভবন ও চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ের পরিবহন দপ্তরে চুরির ঘটনা ঘটে। চোর নগদ অর্থ ও মূল্যবান সামগ্রীর পাশাপাশি নথিপত্রও চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। কথিত দুর্নীতির প্রমাণ লোপাট করতে তা করা হয় বলে সন্দেহ করা হয়েছিল। ঘটনার দুদিন পর সড়ক ও রেলপথ বিভাগের সচিব ইকবাল মাহমুদ দাবি করেন চুরি ও তছনছের ঘটনায় সরকারি গুরুত্বপূর্ণ কোন নথি চুরি হয়নি। তদন্ত প্রতিবেদনের বিষয়ে কমিটি প্রধান হাবিব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনও নথিপত্র চুরির প্রমাণ আমরা পাইনি। নিছক চুরির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছিল। এ বিষয়গুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।" এর আগে গত ২২ জানুয়ারি এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা এ ঘটনায় একজনকে গ্রেপ্তারও করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২৩২৬ঘ.