২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ১৩ ঘণ্টা ফেরি বন্ধ, দৌলতদিয়ায় যানজট

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শনিবার রাত ১০ থেকে রোববার সকাল সোয়া ১১টা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মানিকগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে শনিবার রাত ১০ থেকে রোববার সকাল সোয়া ১১টা পর্যন্ত প্রায় ১৩ ঘণ্টা ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। রোববার রাত ৯টায় পাওয়া খবর অনুযায়ী ফেরি চলাচল স্বাভাবিক হলেও দৌলতিয়া ঘাটে দীর্ঘ যানজট রয়েছে। ওই ঘাটে প্রায় আটশ' যানবাহন আটকা পড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যাবস্থাপক অর্পণ কুমার। তবে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত কুমার সাহা জানিয়েছেন পাটুরিয়া ঘাটে যানজট নেই। ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। তিনি জানান, কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে শনিবার রাত ১০টায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। রোববার সোয়া ১১টার দিকে কুয়াশার কেটে যাওয়ার পর ফেরি চলাচল আবার শুরু হয়। শনিবার রাতে পাটুরিয়া ঘাটে দুটি এবং দৌলতদিয়া ঘাটে তিনটি ফেরি যানবাহন বোঝাই করেও ছেড়ে যেতে পারেনি। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ঘাটে প্রায় চার কিলোমিটার সড়কজুড়ে যানজট ছিল। অপর প্রান্ত দৌলতদিয়ায় ছিল অন্তত পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩০ ঘ.