২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আগুনে পুড়ে দোকানির মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে শনিবার রাতে আগুনে পুড়ে সাধন মোদক নামে এক দোকানি মারা গেছেন। তার মুদি দোকান থেকেই আগুন সূত্রপাত হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 02:45 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

জামালপুর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে শনিবার রাতে আগুনে পুড়ে সাধন মোদক নামে এক দোকানি মারা গেছেন। তার মুদি দোকান থেকেই আগুন সূত্রপাত হয় বলে জানিয়েছেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া আগুনে অন্তত ১০টি দোকানের মালামাল পুড়ে গেছে। রোববার সকালে মাদারগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, সাধন মোদকের মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ওই সময় সাধন দোকানে ঘুমিয়ে ছিলেন। মুহূর্তে বাজারের অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। সরিষাবাড়ি উপজেলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.