ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া ৬ জন প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় শপথ নিয়েছেন। (আরো তথ্যসহ)
নতুন এ প্রতিমন্ত্রীরা হলেন পাবনা -১ আসনের আওয়ামী লীগের সাংসদ শামসুল হক টুকু, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান খান, লালমনিরহাট-১ আসনে আওয়ামী লীগের সাংসদ মো. মোতাহার হোসেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও ঢাকা-১৩ আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ঢাকা-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগের সাংসদ অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
সন্ধ্যা সাতটার এ অনুষ্ঠানের কিছু আগে বঙ্গভবন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান প্রতিবেদক এহসানুল হক সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানান, নতুন প্রতিমন্ত্রীরা আসতে শুরু করেছেন।
মন্ত্রি পরিষদ বিভাগ ও বঙ্গভবনের উচ্চপদস্থ সূত্র উদ্ধৃত করে শনিবার দুপুরেই প্রথম মন্ত্রীসভা স
bdnews24