২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় মাওয়া-কাওরাকান্দি ফেরি ১২ ঘণ্টা বন্ধ

ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল ১২ ঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মুন্সীগঞ্জ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরি চলাচল ১২ ঘণ্টা বন্ধ ছিল। এ সময় পদ্মা নদীতে ৬০টি যানবাহনসহ পাঁচটি ফেরি আটকা পড়ে। দীর্ঘক্ষণ ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওরাকান্দি ঘাটে চার শতাধিক গাড়ি আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। তবে শনিবার সকাল ১০টার পর ফেরি চলাচল আবার শুরু হলে যানজট স্বাভাবিক হয়ে আসে। দুপুরে পৌণে তিনটার দিকে মাওয়া ঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফেরি চলাচল স্বাভাবিক আছে। সকালের দিকে যানজট থাকলেও এখন নেই।" তিনি জানান, ঘন কুয়াশার কারণে শুক্রবার রাত ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়। ওই সময় নদীবক্ষে পাঁচটি ফেরি আটকে ছিল। এসব ফেরিতে প্রায় ৬০টি যানবাহনে অন্তত দুই হাজার যাত্রী ছিল। ১০টার পর ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৭ ঘ.