২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশমিনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় আহত

পটুয়াখালীর দশমিনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আজিজ শুক্রবার সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

পটুয়াখালী, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালীর দশমিনা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল আজিজ শুক্রবার সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আবদুল আজিজ শুক্রবার দুপুরে মোটরসাইকেলে করে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। উপজেলার গোপালদি এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। এতে আজিজ মাথা ও হাতে আঘাত পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫৫ ঘ.