২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৪ কর্মকর্তা প্রত্যাহার

দূতাবাস ও মিশনের বিভিন্ন পদে প্রেষণে কর্মরত প্রশাসনের যুগ্ম-সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৪ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দুইজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে বদলি ও একজন সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 02:00 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দূতাবাস ও মিশনের বিভিন্ন পদে প্রেষণে কর্মরত প্রশাসনের যুগ্ম-সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যায়ের ১৪ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া দুইজন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে বদলি ও একজন সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল ও নিয়োগ করা হয়। বিভিন্ন দেশের মিশন থেকে ফিরিয়ে আনা কর্মকর্তাদের মধ্যে একজন যুগ্ম-সচিব, ১০ জন উপ-সচিব ও তিনজন সিনিয়র সহকারী সচিব পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- জাপানে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার যুগ্ম-সচিব মুজিবুর রহমান হাওলাদার, সৌদি আরবের কাউন্সিলর উপ-সচিব এসএম হারুন অর রশীদ, মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত কমার্সিয়াল কাউন্সিলর উপ-সচিব কাজী শামসুল আলম, জাপানে কমার্সিয়াল কাউন্সিলর উপ-সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ, চীনের কমার্সিয়াল কাউন্সিলর উপ-সচিব আমিনুল ইসলাম, রাশিয়ার কমার্শিয়াল কাউন্সিলর উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদির, যুক্তরাজ্যের বার্মিংহামে সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার উপ-সচিব খোন্দকার মোস্তান হোসেন, সৌদি আরবের ইকোনোমিক কাউন্সিলর উপ-সচিব শাহ আলম বকশি, মালয়েশিয়ায় হাইকমিশনের শ্রম কাউন্সিলর উপ-সচিব তালাত মাহমুদ খান, জার্মানীতে কর্মরত কমার্সিয়াল কাউন্সিলর উপ-সচিব জাকির হোসেন, বেলজিয়ামে কর্মরত কমার্সিয়াল কাউন্সিলর উপ-সচিব ফয়জুল লতিফ চৌধুরী, সিঙ্গাপুরে হাইকমিশনের প্রথম সচিব সিনিয়র সহকারী সচিব ইয়াসমিন সুলতানা, লিবিয়ায় দূতাবাসের প্রথম সচিব সিনিয়র সহকারী সচিব আকবর হোসেন এবং কুয়েতের প্রথম সচিব সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন উপ-সচিব দিলদার আহমেদকে দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর পরিচালক প্রিয় জ্যোতি খীসাকে পার্বত্য রাঙামাটি আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) ভোগরত নন-ক্যাডার সহকারী সচিব তপন কুমার চক্রবর্তীকে ছুটি বাতিল করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মশিউর রহমানের একান্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি উপদেষ্টার মেয়াদকালীন অথবা তার ইচ্ছা মতো সময়ের জন্য ওই পদে নিযুক্ত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯৫৬ ঘ.