ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )--রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহা-পরিচালক (ডিজি) পদে কাজি আবু জাফর মো. হাসান সিদ্দিকী নিয়োগ পেয়েছেন।
এছাড়া উপ মহা-পরিচালক (অনুষ্ঠান) পদে খ ম হারুন-আল রশীদকে নিয়োগ দেওয়া হয়েছে।
নবনিযুক্ত এ কর্মকর্তা দুজন কাজি আবু জাফর সিদ্দিকী ও খ ম হারুন নামেই টিভি দর্শকদের কাছে বেশি পরিচিত।
বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজি আবু জাফর সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশনের মহা-ব্যবস্থাপক ছিলেন। ২০০১ সালে এ পদ থেকেই তিনি অবসরে যান। আর বিটিভির সাবেক অনুষ্ঠান ব্যবস্থাপক খ ম হারুন ২০০৫ সালে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/ইএইচবি/এএল/এসকে/১৭১৮ঘ.
bdnews24