২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকালে ফাঁকা দুপুরের পর ভিড়

উপজেলা নির্বাচনে সকালের দিকে ভোটকেন্দ্রগুলো ফাঁকা থাকলেও দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা নির্বাচনে সকালের দিকে ভোটকেন্দ্রগুলো ফাঁকা থাকলেও দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪টায় ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে এ চিত্র দেখা গেছে। এলাকাবাসী ও নির্বাচন কর্মকর্তাদের মতে বিভিন্ন এলাকায় সকালে প্রচণ্ড শীত-কুয়াশা ও গৃহস্থালী কাজকর্মের কারণে বেশিরভাগ ভোটার দুপুরের পর ভোট দিতে এসেছেন। দুপুরে সাভারের রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, একটি বুথে কোনো ভোটার না আসায় নির্বাচনী কর্মকর্তারা বাইরে বসে রোদ পোহাচ্ছিলেন। একজন ভোটার আসার পর তারা উঠে গিয়ে ভোট নিয়ে আবার রোদে এসে বসেছেন। মানিকগঞ্জ শহরের উচ্চবিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ২টার দিকে একজন ভোটারও দেখা যায়নি। দুপুর আড়াইটার পর থেকে সাভার, মানিকগঞ্জ এলাকার কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে শুরু করে। সাড়ে ৩টার দিকে কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের উপচে পড়া ভিড়, দীর্ঘ লাইন। এ কারণে কোনও কোনও কেন্দ্রে ভোট গ্রহণের নির্ধারিত সময়ের (বিকেল ৪টার) পরও ভোট নেন কর্মকর্তারা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কিটিংচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ মহিলা মিলে ৫০ জনেরও বেশি ভোটারের লাইন দেখা যায় বিকেল ৪টার সময়। এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, লাইনে যারা আছেন তাদের সকলেরই ভোট নেওয়া হবে। সিংগাইরের কাজী নজরুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪টার পরও ভোটারদের লাইন দেখা গেছে। দিনাজপুরের বিরল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ৫০০। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬৯৫। সদর উপজেলার কর্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৭০০। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২০২৮। আমাদের প্রতিনিধি জানান, বিকেল চারটায় দিকে সদর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভিড় দেখা গেছে। রংপুর সদর উপজেলার জেলা স্কুল, পাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালকুঠি কেন্দ্রের সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫-১০ শতাংশ ভোট পড়েছে। বিকেলে এসব কেন্দ্রে ভিড় দেখা গেছে বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি। খুলনা প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটাদের উপস্থিতি ছিল কম। ৯টি উপজেলার বিভিন্ন কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত গড়ে ২০ থেকে ২২ ভাগ ভোট পড়েছে। তবে ১২টার পর ভোটাদের উপস্থিতি বাড়তে থাকে। সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার গল্লামারী দুঃস্থ পূনর্বাসন কেন্দ্রে ১ হাজার ৯৩২ জন ভোটারের মধ্যে ২৫০ জন ভোটার দিয়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা সোমনাথ গাইন জানান। বিকেলে রূপসা উপজেলার ইলাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য ভোটাররা অপেক্ষা করছেন। চট্টগ্রামের পটিয়া উপজেলার পশ্চিম পটিয়া এ জে চৌধুরী কলেজ কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম থাকলে দুপুরে ভিড় ছিল। তবে বিকেলের দিকে আর ভিড় দেখা যায়নি। এরকম দৃশ্য দেখা গেছে উপজেলার পূর্ব মনসা আরশাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ জে চৌধুরী কেন্দ্রে নুরুল হক নামে একজন প্রার্থীর কর্মী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবার মহিলা ভোটারের উপস্থিতি কম। রিটার্নি কর্মকর্তা এহসানে এলাহী বলেন, "দুপুর ১টা পর্যন্ত ৩২-৩৫ শতাংশ ভোট পড়েছে। বিকেল পর্যন্ত তা ৫০-৫৫ শতাংশ হতে পারে।" নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত ভোটারের উপস্থিতি কম ছিল। দুপুর পর্যন্ত কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। লম্বা লাইন দেখা যায়নি কোথাও। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সদরের জয় হরি