২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর আত্মীয়ের বাড়িতে ককটেল নিক্ষেপ

কেরানীগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর আত্মীয়ের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে চেয়ারম্যান প্রার্থী নাজিমউদ্দীনের খালাতো ভাই হাজী ওসমানের বাড়িতে চারটি ককটেল নিক্ষেপ করা হয়। এর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 10:20 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কেরানীগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কেরানীগঞ্জে এক চেয়ারম্যান প্রার্থীর আত্মীয়ের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে চেয়ারম্যান প্রার্থী নাজিমউদ্দীনের খালাতো ভাই হাজী ওসমানের বাড়িতে চারটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয়েছে। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে যায়। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক গাজী গোলাম মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বম্ব ডিসপোজাল ইউনিট এলে অবিস্ফোরিত ককটেলটি ওঠানো হবে।" ঘটনার প্রত্যক্ষদর্শী লিঙ্কন জানান, বাড়ির সামনের সড়কের বিপরীত দিক থেকে ককটেলগুলো ছোঁড়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসকে/১৬১৫ঘ.