২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম উপস্থিতি ও বিক্ষিপ্ত সহিংসতায় ভোটগ্রহণ

কম ভোটার উপস্থিতি, বিভিন্ন ধরণের অনিয়ম ও কিছু সহিংসতার মধ্য দিয়ে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। কোথাও খুব বড় ধরণের সহিংসতা ঘটেনি। দেশের বিভিন্নস্থানে বেশ কিছু কেন্দ্র ঘুরে বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী, সায়াদুল ইসলাম তালাত, রুহুল আমিন রানা, মুশতাক আহমেদ এবং রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 08:17 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

প্রদীপ চৌধুরী, সায়েদুল ইসলাম তালাত, মইনুল হক চৌধুরী, রিয়াজুল বাশার এবং রুহুল আমিন রানা ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---প্রত্যাশার চেয়ে কম ভোটার উপস্থিতি, বিভিন্ন ধরণের অনিয়ম ও কিছু সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে সকালের দিকে ভোটারের সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কম থাকলেও দুপুরের পর তা বাড়তে থাকে। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু জায়গায় দীর্ঘ লাইনও তৈরি হয়। সময় শেষ হয়ে যাওয়ার পরও কেন্দ্রের ভেতরে যারা ছিলেন তারা ভোট দিচ্ছেন। অতি স