ঢাকা জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুরের মোহনগঞ্জে ট্রলার নিমজ্জিত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তদন্ত রির্পোট দাখিলের জন্যে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার (মেরিন সেফটি) মোঃ তবিবুর রহমানকে আহবায়ক করে গঠিত কমিটিতে সদস্য সচিব হিসাবে বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোঃ সুলতান আহম্মদ ও সদস্য হিসাবে
বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) খন্দকার মহিউদ্দিন আহমদ রয়েছেন।
তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করবে। এছাড়া দায়ীদের সনাক্ত করবে। এ ধরণের দুর্ঘটনা এড়াতে কি ধরণের ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যে একটি সুপারিশমালা প্রণয়ন করার জন্যেও তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩৫৩ঘ.
bdnews24