২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফোন সন্ত্রাসীদের ধরতে পুলিশের বিশেষ সেল

ল্যান্ড অথবা মোবাইল ফোনে হুমকিদাতা ও চাঁদাবাজদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ বিশেষ সেল খুলেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেন ল্যান্ড অথবা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও প্রতারকরা ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়াির ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ল্যান্ড অথবা মোবাইল ফোনে হুমকিদাতা ও চাঁদাবাজদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ বিশেষ সেল খুলেছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেন ল্যান্ড অথবা মোবাইল ফোনে বিভিন্ন সময়ে সন্ত্রাসী ও প্রতারকরা ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে হুমকি দিয়ে চাঁদা দাবি করে থাকে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ একটি বিশেষ সেল খুলেছে। বিজ্ঞপ্তিতে এব্যাপারে পুলিশের সহায়তার জন্য সংশ্লিষ্ট ভুক্তভোগীকে সন্ত্রাসী বা প্রতারকের ফোন নম্বরসহ মহানগর পুলিশের ০১৭১৩৩৯৮৩২৫-৯ অথবা ৯৩৬২৬৪০ নাম্বারে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এসকে/২৩৫০ঘ.