২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে অস্ত্র মামলায় দু'জনের ১০ বছর করে কারাদণ্ড

অস্ত্র, গুলি ও বোমা রাখার দায়ে দু'জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে মেহেরপুরের একটি আদালত। যুগ্ম জেলা জজ শরীফুল ইসলাম বুধবার এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

মেহেরপুর, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্র, গুলি ও বোমা রাখার দায়ে দু'জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে মেহেরপুরের একটি আদালত। যুগ্ম জেলা জজ শরীফুল ইসলাম বুধবার এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- ইন্তাজুল ওরফে ইন্তা (৫০) ও আসাদুল (৪৫)। এদের দু'জনেরই বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের ছাতিয়ান নিশিপুর গ্রামে। মামলার অভিযোগে বলা হয়, গত ২০০৩ সালের ২৪ সেপ্টেম্বর ডাকাতির প্রস্তুতিকালে গাংনীর গাডাবাড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে এ দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় অপর দু'জন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড গুলি এবং তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছিল। এ ব্যাপারে ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ আবুল খায়ের বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে গাংনী থানায় মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৭ ঘ.