২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে নির্বাচনী সংঘাতে আহত ৪০

দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 05:22 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রচারণায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। এর মধ্যে নওগাঁর আত্রাইয়ে মঙ্গলবার এক প্রার্থীর সমর্থকের হামলায় প্রতিপক্ষের ১০জন আহত হয়েছে। এ সময় কার্যালয়সহ ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১৪৪ ধারা জারি করায় পাশাপাশি দু'টি স্থানে দুই চেয়ারম্যান প্রার্থী জনসভা করতে পারেনি। জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকের হামলায় আহত হয়েচেন পাঁচজন। এ সময় মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্রাক্ষ্মণবাড়িয়ার তিন উপজেলায় সোমবার ও মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীসহ ২৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ আব্দুল কাদের খানের গাড়ি ভাঙচূর করেছে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। আগামী বৃহস্পতিবার দেশের ৪৮০টি উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টির প্রমাণ পাওয়ায় বাকি একটি উপজেলার নির্বাচন স্থগিত করে কমিশন। স্থগিত করা খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার নির্বাচনের তারিখ পরে ঘোষণা করা হবে। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় মঙ্গলবার দুপুরে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা হামলা চালিয়ে প্রতিদ্বন্দ্বী অপর এক প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও মোটরসাইকেলসহ ব্যাপক ভাংচুর করেছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪২), আবুল হোসেন (৪০), মো. শাহিন (৩৫) ও শিফন (৩২) নামে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার জানান, জাতীয় পার্টি (জাপা) থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী চেয়ারম্যান প্রার্থী বীথেন্দ্রনাথ সাহা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবাদুর রহমান নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। দলের একক প্রার্থী নির্ধারণ করার জন্য সাবেক মহিলা এমপি শাহীন মনোয়ারা হক ও সাবেক সচিব এনামুল হকের দু'সদস্যের একটি কেন্দ্রীয় দল মঙ্গলবার সকালে আত্রাই আসে। দুপুর ১২টার দিকে টিমের সদস্যরা ওই দুই প্রার্থীর সঙ্গে কথা বলে সাহেবগঞ্জ বাজারের এবাদুর রহমানের নির্বাচনী কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করছিলেন। এ সময় বীথেন্দ্রনাথ সাহার সমর্থকরা লাঠিসোঠা নিয়ে ওখানে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ে ব্যাপক ভাংচুর এবং প্রতিপক্ষের কর্মীদের মারপিট করে। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ অবস্থায় কেন্দ্র থেকে আসা নির্বাচনী টিম কোনো সিদ্ধান্ত ছাড়াই চলে যান। এ ব্যাপারে শাহীন মনোয়ারা হক বলেন, "পরিস্থিতি উত্তপ্ত থাকায় দুই প্রার্থীর মধ্যে সমঝোতা করা সম্ভব হয়নি। এ ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।" এ ঘটনায় এবাদুর রহমান বাদী হয়ে আত্রাই থানায় মামলা করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা। ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলা সদরে মঙ্গলবার পাশাপাশি দু'টি স্থানে একই সময়ে দুই চেয়ারম্যান প্রার্থী জনসভা ডাকায় প্রশাসন পাঁচ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করে। ফলে দু'পক্ষের কেউই সভা করতে পারেনি। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক তালুকদার জানান, আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী সাইদুল করিম মিন্টু ও মো. মশিউর রহমান জোয়ার্দ্দার একই সময়ে প্রিয়নাথ হাইস্কুল মাঠ ও পার্শ্ববর্তী ক্রীড়া সংস্থা মাঠে নির্বাচনী জনসভা ডাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বিঘ