২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার দলীয় চিপ হুইপ হলেন আব্দুস শহীদ

নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে সরকারি দলের চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আব্দুস শহীদ অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদকে সরকারি দলের চিফ হুইপ হিসেবে নির্বাচিত করা হয়েছে। আব্দুস শহীদ অষ্টম জাতীয় সংসদে বিরোধীদলের চিফ হুইপ ছিলেন। মঙ্গলবার রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। পরে এক প্রতিক্রিয়ায় আব্দুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংবিধান ও সংসদ নেতার নির্দেশ অনুযায়ী সংসদকে গতিশীল রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।" সংসদকে কার্যকর রাখতে সবার সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্রপতি সরকারি দলের ছয়জন হুইপ নিয়োগ দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব সিরাজুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২২১২ঘ.