২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস খাদে পড়ে চারজন নিহত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর-কচুয়া সড়কের আমিরাবাদ এলাকায় সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কুমিল্লা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর-কচুয়া সড়কের আমিরাবাদ এলাকায় সোমবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। নিহতরা হলেন- জাহাঙ্গীর (২৫), তার ভাই নাসির (২০), আলম মোল্লা (২৫) ও মোস্তফা কামাল (২১)। নিহতদের সবাই দিনমজুর। কাজ শেষে তারা বাড়ি ফিরছিল বলে জানায় পুলিশ। আহতদের মধ্যে ১২ জনকে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স এবং দু'জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি। গৌরিপুর পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক বখতিয়ার আহাম্মেদ জানান, বিকেল ৫ টার দিকে দাউদকান্দির গৌরিপুর-কচুয়া সড়কের আমিরাবাদ এলাকায় গৌরিপুর থেকে কচুয়াগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়। পুলিশ বাসটি আটক করেছ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৬ ঘ.