২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ডাকাতের হাতে দুই ব্যক্তি নিহত

রাজধানীর কদমতলীর বড়ইতলা এলাকায় সোমবার ভোররাতের দিকে ডাকাতরা দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহতরা হলেন- ট্রাক চালক কবির হোসেন (৩২) ও বালু শ্রমিক মিজানুর রহমান (৩০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীর বড়ইতলা এলাকায় সোমবার ভোররাতের দিকে ডাকাতরা দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে। নিহতরা হলেন- ট্রাক চালক কবির হোসেন (৩২) ও বালু শ্রমিক মিজানুর রহমান (৩০)। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে ইঞ্জিনচালিত একটি কার্গো নৌকায় ডাকাতি করার চেষ্টা করা হলে ওই এলাকার বালু শ্রমিকরা 'ডাকাত' বলে চিৎকার করলে তারা পালিয়ে যায়। পরে সাড়ে তিনটার দিকে ডাকাত দলটি ফিরে এসে বালুরঘাট এলাকার শ্রমিকদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে দুইজনকে কুপিয়ে হত্যা করে।" পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা নূর হোসেন জানিয়েছেন। বেশ কিছুদিন ধরেই সংঘবদ্ধ ডাকাত দল দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে বিভিন্ন ট্রলার ও জাহাজে ডাকাতি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এএল/এসকে/১৯২৪ঘ.