২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন- লড়াইঘাট গ্রামের আব্দুর কাদের খানের ছেলে আমানুল্লাহ খান (২৫)। চুয়াডাঙ্গার ৩৫ রাইফেলস ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমানুল্লাহ খান গরু নিয়ে বাংলাদেশে আসার পথে সীমান্তের ৬০ নম্বর মেইন পিলারের ১৩৭ ও ১৩৮ নম্বর সাব পিলারের মধ্যেবর্তী স্থানে ভারতের নদীয়া জেলার সুতিপুর ক্যাম্পের বিএসএফ জওয়ানরা গুলি করে তাকে হত্যা করে।" সোমবার সকাল পর্যন্ত তার লাশ সীমান্তের জিরো লাইন থেকে আড়াইশ গজ দূরে ভারতের অভ্যন্তরে পড়ে ছিল। বিডিআর এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বলেও সুলতান আহমেদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬০৪ ঘ.