ওয়াশিংটন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানী পুরোদস্তুর সেজে উঠেছে এরই মধ্যে। ক্যাপিটল ভবনের ওয়েস্ট ফ্রন্ট কলামের মাঝখানে বিশাল পতাকা উড়ছে। সাজানো হয়েছে চেয়ার। হিমেল আর্কটিক হাওয়া আর ঝকঝকে নীল আকাশে পরিবেশটাও অন্যরকম। বাড়তি দুই মিলিয়ন ট্যুরিস্টের ভিড় ঠেলে পথ চলা আর একইসঙ্গে বাড়তি আয়ের ভাবনায় ক্ষণ গুণছে ট্যাক্সি চালকরাও। (তারকাদের নামের সংযোজন ও সংশোধনীসহ)
মূল অভিষেক অনুষ্ঠানের স্টেজ ছাড়াও আরো কয়েক জায়গায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যে রয়েছে পেনসিলভানিয়া অ্যাভিনিউ ও লিঙ্কন মেমোরিয়াল ধরে প্রধান শোভাযাত্রা রুটের প্রস্তুতি। রোববার সন্ধ্যায় সেখানে হয় এক জমকালো তারকা-খচিত সঙ্গীতানুষ্ঠান। তারকাদের মধ্যে ছিলেন ডেনজেল ওয়াশিংটন, ব্র"স
bdnews24