২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষাঙ্গনে অস্থিরতা দমনে দল দেখা হবে না: সোহেল তাজ

শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা মোকাবেলায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে টেলিকম ভবন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 06:25 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শিক্ষাঙ্গনে চলমান অস্থিরতা মোকাবেলায় দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। রোববার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে টেলিকম ভবন অডিটোরিয়ামে এক মতবিনিময় সভার পর বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সোহেল তাজ বলেন, "শিক্ষাঙ্গনে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অস্থিরতা দমন করার বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো দল দেখা হবে না।" এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তিনিও পুলিশ ও র‌্যাব সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় স্বরাষ্ট্র সচিব আবদুল করিম ও পুলিশ মহাপরিদর্শক নুর মোহাম্মদসহ পুলিশ ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, "সরকার পুলিশের কাজে হস্তক্ষেপ করবে না। নানা সমস্যার কারণে পুলিশ তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারছে না। কিন্তু আমরা এসব সমস্যা দূর করে পুলিশকে একটি যুগোপযোগী বাহিনী হিসাবে গড়ে তুলতে চাই। পুলিশের যা যা দরকার তার ব্যবস্থা করা হবে।" পুলিশ সদস্যদের কোন কাজে যাতে সরকারের ভাবমুর্তি ক্ষুণ