ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের জারি করা অধ্যাদেশের বিষয়ে অবস্থান নির্ধারণ করতে রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, এমকে আনোয়ারসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সম্পর্কে সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ২৫ জানুয়ারি নবম সংসদের অধিবেশনর শুরুর প্রথম দিন বিএনপি যোগ দেবে। এদিন তত্ত্বাবধায়ক সরকারের জারি করা শতাধিক অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এক্ষেত্রে বিএনপি কোন কোন অধ্যাদেশের ব্যাপারে কি অবস্থান নেবে তা নির্ধারণ করতেই আমরা এ অনানুষ্ঠানিক বৈঠক করেছি।"
এর আগে জাতীয় সংসদের স্পিকার ব্যরিস্টার জমিরউদ্দিন সরকার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২২৩৬ঘ.
bdnews24