২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরণের বিনিয়োগ উদ্যোগ নিচ্ছে বেক্সিমকো

ব্যবসার পরিসর আরো বাড়াতে বড় ধরণের বিনিয়োগ উদ্যোগ নিতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপ। উদ্যোগগুলোর শুরুতে থাকছে ৮০ কোটি টাকা ব্যয়ে 'শাইনপুকুর সিরামিকস এর উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়ানোর একটি প্রকল্প। অত্যাধুনিক এই চিনামাটির পণ্য প্রস্তুতকারী কারখানাটির উৎপাদন বাড়াতে রোববার একটি জার্মান কোম্পানির সঙ্গে শাইনপুকুরের একটি চুক্তি হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসার পরিসর আরো বাড়াতে বড় ধরণের বিনিয়োগ উদ্যোগ নিতে যাচ্ছে বেক্সিমকো গ্রুপ। উদ্যোগগুলোর শুরুতে থাকছে ৮০ কোটি টাকা ব্যয়ে 'শাইনপুকুর সিরামিকস এর উৎপাদন দ্বিগুণেরও বেশি বাড়ানোর একটি প্রকল্প। (আরো তথ্যসহ) অত্যাধুনিক এই চিনামাটির পণ্য প্রস্তুতকারী কারখানাটির উৎপাদন বাড়াতে রোববার একটি জার্মান কোম্পানির সঙ্গে শাইনপুকুরের একটি চুক্তি হয়। বলা হচ্ছে দুই সপ্তাহ আগে দেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে এটাই প্রথম বড় বিনিয়োগ। লদ্ধপ্রতিষ্ঠ শিল্প গ্রুপটির ডেপুটি চেয়ারম্যান সালমান এফ রহমান এ প্রসঙ্গে বলেন, "গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বর্তমান সরকারের ওপর ব্যবসায়ী সমাজের আস্থারই প্রতিফলন এটি।" তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা আমাদের বর্তমান কারখানাগুলোকে আরো বাড়ানোর এবং আরো নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করারও পরিকল্পনা করছি।" রোববারের এই চুক্তি অনুসারে, জার্মানির সিরামিক ইনফো সেন্টার বেক্সিমকো ইন্ডাস্ট্র্রিয়াল পার্কে শাইনপুকুরের এই চিনামাটির পণ্য প্রস্তুত কারখানার বর্ধিত ইউনিট স্থাপন এবং পরিচালনা করবে। এই ইউনিটের ক্ষমতা হবে ৪ দশমিক ৫ মেট্রিকটন। ঢাকায় বেক্সিমকোর করপোরেট হেডকোয়ার্টার্সে এই স