গাজীপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী বাজারে শনিবার ও রোববার দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা ২০ লাখ টাকা নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীদের বরাত দিয়ে টঙ্গী থানার সহকারী উপ-পরিদর্শক মালেকা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১০টায় টঙ্গী বাজার পৌর মার্কেটের ফাহাদ রাইচ স্টোরের মালিক মো. মিলন আট লাখ টাকা জমা দেওয়ার জন্য হেঁটে তার ব্যবসা প্রতিষ্ঠানের কাছেই উত্তরা ব্যাংকে যাচ্ছিলেন। হাজি মার্কেটের সামনে পৌঁছলে ৪/৫ জন দু
bdnews24